আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি! ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার করেছে পুলিশ ঝিনাইদহ শহরের মার্কেটগুলোতে নেই পর্যাপ্ত টয়লেট সুবিধা, ভোগান্তিতে ক্রেতারা নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ কালীগঞ্জে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার সঠিক মুল্য নির্ধারণের দাবী ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ ১৪ ঘণ্টা সাংবাদিককে থানায় আটকে রেখে নিজের দাদা হত্যা মামলায় গ্রেপ্তার দেখাল শৈলকুপা থানা পুলিশ

নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

প্রতিবেদকের তথ্য : Gramer Khobor
  • নিউজ প্রকাশের তারিখ : May 23, 2026
  • সংবাদটি দেখেছেন: 125
ছবির ক্যাপশন : নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:


নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন। নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শাখা কার্যালয়ে শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়পুর জামরুলতলা এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি লিফলেট জাতীয় ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে পরে দেয়ালে লাগানো ছবি ও পতাকা খুলে ফেলা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টিতে আগুন ধরিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। 
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

প্রিন্ট করুন ফটো কার্ড