আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জেলেদের অনুদানের ৬০টি গরু গেল কোথায় জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছয় লেন প্রকল্প নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ নড়াইলে পুলিশের অভিযানে যুবদল নেতা সালমান হত্যা, ভাড়াটে খুনি গ্রেফতার নড়াইলে পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনের আলোচনায় এবার তহুরা খাতুনের নাম নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদারের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার নড়াইলে ঈদের ছুটিতেও মা ও শিশু কেন্দ্রে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা নড়াইলে ঈদের মাংস ভাগাভাগির দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ গ্রেপ্তার ২০ নড়াইলে পৌরসভার ময়লা স্তুপ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার ও জিনের বাদশাহ গ্রেপ্তার নড়াইলে হিন্দু বাড়িতে গরু চুরির চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ সরকার আইনসঙ্গত ভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধ পরিকর

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

প্রতিবেদকের তথ্য : Gramer Khobor
  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026
  • সংবাদটি দেখেছেন: 29
ছবির ক্যাপশন : নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ষাট পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত সৈয়দ উজির আলী (৪৩) ও মোঃ মাসুম বিল্লাহ (৪০) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সৈয়দ উজির আলী (৪৩) নড়াইল সদর থানাধীন তালতলা গ্রামের মৃত হেমায়েত আলীর ছেলে ও মোঃ মাসুম বিল্লাহ (৪০) একই গ্রামের মোঃ ছানোয়ার হোসেনের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার  (১১ এপ্রিল) নড়াইল জেলার সদর থানাধীন ১১ নং বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের মামুনের বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সৈয়দ উজির আলী (৪৩) ও মোঃ মাসুম বিল্লাহ(৪০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ষাট পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..