আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ কালীগঞ্জে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার সঠিক মুল্য নির্ধারণের দাবী ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ ১৪ ঘণ্টা সাংবাদিককে থানায় আটকে রেখে নিজের দাদা হত্যা মামলায় গ্রেপ্তার দেখাল শৈলকুপা থানা পুলিশ নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু ও সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু নড়াইলের লোহাগড়ায় জামায়াতের মনোনয়ন বণ্টনে সিন্ডিকেট,প্রার্থী ঘোষণায় উপেক্ষিত শীর্ষ নেতা ও তৃণমূলের মত নড়াইলে পৃথক অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদ সহ দুইজন গ্রেফতার শিবির কে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল, তারাই গুপ্ত : মিয়া গোলাম পরওয়ার নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ নড়াইলে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার নড়াইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জেলেদের অনুদানের ৬০টি গরু গেল কোথায় জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছয় লেন প্রকল্প নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রতিবেদকের তথ্য : Gramer Khobor
  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026
  • সংবাদটি দেখেছেন: 25
ছবির ক্যাপশন : ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ

ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলার মসজিদ মন্দিরের উন্নয়নে জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপকারভোগী মসজিদ, মন্দির ও ব্যক্তির মাঝে মোট ১৯ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। জেলা পরিষদ সূত্রে জানা যায়, আর্থিক অনুদানের অংশ হিসেবে জেলার ৩১টি মসজিদ, মন্দির ও প্রতিষ্ঠানের মাঝে এ চেক প্রদান করা হয়।
জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল, সহ-দপ্তর সাকিব আহম্মেদ বাপ্পিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, জেলা পরিষদের মাধ্যমে জেলার ৬৭টি ইউনিয়নে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি বদ্ধপরিকর। জেলা পরিষদের মাধ্যমে জেলার মসজিদ, মন্দির, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানসহ অসহায় দুস্থদের উন্নয়নে জেলা পরিষদ কাজ করে যাবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..