আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ ১৪ ঘণ্টা সাংবাদিককে থানায় আটকে রেখে নিজের দাদা হত্যা মামলায় গ্রেপ্তার দেখাল শৈলকুপা থানা পুলিশ নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু ও সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু নড়াইলের লোহাগড়ায় জামায়াতের মনোনয়ন বণ্টনে সিন্ডিকেট,প্রার্থী ঘোষণায় উপেক্ষিত শীর্ষ নেতা ও তৃণমূলের মত নড়াইলে পৃথক অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদ সহ দুইজন গ্রেফতার শিবির কে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল, তারাই গুপ্ত : মিয়া গোলাম পরওয়ার নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ নড়াইলে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার নড়াইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জেলেদের অনুদানের ৬০টি গরু গেল কোথায় জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছয় লেন প্রকল্প নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ নড়াইলে পুলিশের অভিযানে যুবদল নেতা সালমান হত্যা, ভাড়াটে খুনি গ্রেফতার নড়াইলে পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ

প্রতিবেদকের তথ্য : Gramer Khobor
  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026
  • সংবাদটি দেখেছেন: 18
ছবির ক্যাপশন : ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ

ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে  সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাব-৬। শনিবার (২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।
র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, শহরের যশোর রোডে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে  বাসে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে চাঁপাই নবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে ক্রিস্টাল মেথ বা আইস (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের পরিমাণ ১ কেজি ৫১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা। তবে এ অভিযানে কেউ আটক  হয়নি বলে জানিয়েছে র‌্যাব।
জব্দকৃত মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..