আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার নড়াইলে অ্যাম্বুলেন্স বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ আহত ৫ নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি! ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার করেছে পুলিশ ঝিনাইদহ শহরের মার্কেটগুলোতে নেই পর্যাপ্ত টয়লেট সুবিধা, ভোগান্তিতে ক্রেতারা নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ কালীগঞ্জে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার সঠিক মুল্য নির্ধারণের দাবী ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ

নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : Gramer Khobor
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026
  • সংবাদটি দেখেছেন: 28
ছবির ক্যাপশন : নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার

নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার 
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে : নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার। নড়াইলে ওয়ান শ্যুটার গান, গুলিসহ একজন আটক নড়াইলের কালিয়া উপজেলায় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে র‌্যাব-৬ হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে তাকে আটক করে।
র‍্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত খবির মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্যার ছেলে।
র‌্যাব-৬ সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদ পেয়ে র‍্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম নেতৃত্বে র‍্যাবের একটি দল উপজেলার সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে খবির মোল্যাকে আটক করা করব। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় আটক খবির মোল্যার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, র‍্যাবের অভিযানে অস্ত্রসহ একজনকে আটকের ঘটনা শুনেছি। তবে এখনো থানায় আসামি হস্তান্তর করা হয়নি। আসামিকে থানায় হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

প্রিন্ট করুন ফটো কার্ড