আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জেলেদের অনুদানের ৬০টি গরু গেল কোথায় জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছয় লেন প্রকল্প নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ নড়াইলে পুলিশের অভিযানে যুবদল নেতা সালমান হত্যা, ভাড়াটে খুনি গ্রেফতার নড়াইলে পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনের আলোচনায় এবার তহুরা খাতুনের নাম নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদারের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার নড়াইলে ঈদের ছুটিতেও মা ও শিশু কেন্দ্রে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা নড়াইলে ঈদের মাংস ভাগাভাগির দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ গ্রেপ্তার ২০ নড়াইলে পৌরসভার ময়লা স্তুপ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার ও জিনের বাদশাহ গ্রেপ্তার নড়াইলে হিন্দু বাড়িতে গরু চুরির চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ সরকার আইনসঙ্গত ভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধ পরিকর

পলিথিনের ভাগাড়ে দাঁড়িয়ে ‘দূষণ’

প্রতিবেদকের তথ্য : Gramer Khobor
  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026
  • সংবাদটি দেখেছেন: 51
ছবির ক্যাপশন : পলিথিনের ভাগাড়ে দাঁড়িয়ে ‘দূষণ’

পলিথিনের ভাগাড়ে দাঁড়িয়ে ‘দূষণ’ অনুভব করলেন নীতিনির্ধারকেরা
​এমএম ফিরোজ,মোংলা

​মাথার ওপর চড়া রোদ। চারদিকে প্লাস্টিক আর পলিথিন বর্জ্যের স্তূপ থেকে ভেসে আসছে উৎকট পচা দুর্গন্ধ। সেই আবর্জনার ওপর ভনভন করছে ঝাঁকে ঝাঁকে মাছি। কোনো সুসজ্জিত মিলনায়তন বা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ নয়, বরং এই বীভৎস পরিবেশের মধ্যেই মাস্ক মুখে দিয়ে বসে আছেন একদল নীতিনির্ধারক।

​বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে প্লাস্টিক দূষণ থেকে বাঁচাতে এভাবেই নীতিনির্ধারকদের রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করালো পরিবেশবাদী সংগঠন ‘ইয়োথ ফর সুন্দরবন’। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট—পরিবেশ রক্ষার আলোচনা যেন কেবল আরামদায়ক কক্ষে সীমাবদ্ধ না থাকে, বরং দূষণের তীব্রতা যেন সবাই সরাসরি নিশ্বাসে ও অনুভবে টের পান।

​বুধবার দুপুরে মোংলার মেরিন ড্রাইভ রোডের সেই বর্জ্য স্তূপের পাশেই পালিত হলো সুন্দরবন দিবস। “বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ছিল এক বৈপরীত্যের চিত্র। একদিকে উৎকট গন্ধ আর মাছির রাজত্ব, অন্যদিকে শিশুদের ক্যানভাসে ফুটে ওঠা আগামীর পরিচ্ছন্ন সবুজ সুন্দরবনের স্বপ্ন। এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি  সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী এবং বিশেষ অতিথি ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার।

​বর্জ্যের সেই দুর্গন্ধে টিকে থাকতে মাঝেমধ্যে মাস্ক খুলে নিশ্বাস নিতে গিয়ে অতিথিরা সশরীরে উপলব্ধি করেন দূষণের ভয়াবহতা। প্রধান অতিথি মোঃ জুলফিকার আলী তাঁর বক্তব্যে এক ব্যতিক্রমী স্বীকারোক্তি দেন। তিনি বলেন, “আজকের এই আয়োজন আমার জন্য এক বড় শিক্ষা। আমরা মাস্ক পরে এই দুর্গন্ধ আর মাছির হাত থেকে বাঁচার চেষ্টা করছি, কিন্তু আমাদের প্রকৃতি ও সুন্দরবন তো মাস্ক পরতে পারে না। সে তো প্রতিদিন এই বিষ হজম করছে।”

​তিনি প্রতিশ্রুতি দেন, এই অসহনীয় পরিবেশের বার্তা তিনি সংশ্লিষ্ট সরকারি নীতিনির্ধারণী মহলে পৌঁছে দেবেন এবং এর স্থায়ী সমাধানের জন্য ব্যক্তিগতভাবে কাজ করবেন।

​আয়োজক সংগঠন ‘ইয়োথ ফর সুন্দরবন’-এর মোংলা উপজেলা সভাপতি মোঃ সোহেল রানা জানান, বড় কোনো হলে অনুষ্ঠান না করে পলিথিনের ভাগাড়ে আসার মূল কারণ ছিল অতিথিদের নিশ্বাসে দূষণের তীব্রতা অনুভব করানো। তবেই হয়তো কার্যকর কোনো সমাধান আসবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..