আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার আইনসঙ্গত ভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধ পরিকর নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার ১০ নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার নড়াইলে শপিং ব্যাগে নবজাতকের মরদেহ নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪ জনের তিনজনের জানাজা, দাফন সম্পন্ন নড়াইলে চারজন খুনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার পলিথিনের ভাগাড়ে দাঁড়িয়ে ‘দূষণ’ ঝিনাইদহে খাজনার নামে চাঁদাবাজির অভিযোগ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ নড়াইলে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি আল মামুন শিকদার নড়াইল জেলা সদর হাসপাতালে ৪৫ জন কর্মীর পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন মহাকাশ গবেষণায় বিশ্বকে পিছে ফেলে জয় করলো বাংলাদেশ নড়াইলে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ নড়াইলে মাছের সরবরাহ বেশি থাকলেও দাম ঊর্ধ্বমুখী

নড়াইলে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রতিবেদকের তথ্য : Gramer Khobor
  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026
  • সংবাদটি দেখেছেন: 40
ছবির ক্যাপশন : নড়াইলে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নড়াইলে বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে  পুলিশ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের কালিয়ায় বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে  থানা পুলিশ। নড়াইলের কালিয়া উপজেলায় ইব্রাহীম শেখ (৮০) নামে এক বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে  জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারিদ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। নড়াইলের কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম শেখ নামে ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতা শারীরিক ও মানসিক নানাবিধ সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ঈদগাহ সংলগ্ন গাব গাছের ডালের সাথে গামছা প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। বৃদ্ধ ইব্রাহীম শেখ আর্থিক অসচ্ছলতা, শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা স্বজনদের।
এ বিষয়ে নড়াইলের কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..