আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি! ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার করেছে পুলিশ ঝিনাইদহ শহরের মার্কেটগুলোতে নেই পর্যাপ্ত টয়লেট সুবিধা, ভোগান্তিতে ক্রেতারা নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ কালীগঞ্জে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার সঠিক মুল্য নির্ধারণের দাবী ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ ১৪ ঘণ্টা সাংবাদিককে থানায় আটকে রেখে নিজের দাদা হত্যা মামলায় গ্রেপ্তার দেখাল শৈলকুপা থানা পুলিশ

নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার ১০

প্রতিবেদকের তথ্য : Gramer Khobor
  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 113
ছবির ক্যাপশন : নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার ১০

নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার ১০

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে 
:
নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে  মামলা গ্রেফতার দশ জন। নড়াইলে দু’পক্ষের চার খুনের ঘটনায় একপক্ষের মামলা, গ্রেফতার ১০ নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বাবা-ছেলেসহ দুইপক্ষের ৪ জন নিহতের ঘটনায় ৬৯ জনকে আসামি করে একপক্ষ মামলা দায়ের করেছে। এ মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া৷ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ মামলা দায়ের করেন। তবে নিহত অপরপক্ষ এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেননি। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজনের সঙ্গে আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল মোল্যা পক্ষীয় খলিল শেখের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।
খলিল শেখ পক্ষের অভিযোগ, বিরোধের জের ধরে গত (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে সেহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে এসে বাবা খলিল শেখ ও তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং প্রতিবেশী ফেরদৌস হোসেনকে কুপিয়ে হত্যা করে। পরে দায় থেকে বাঁচতে নিজেরাই নিজেদের একজনকে হত্যা করেছে। 
এদিকে এ অভিযোগ অস্বীকার করে খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজন পাল্টা অভিযোগ করে বলেন, ওই রাতে (২৩ ফেব্রুয়ারি) খলিল শেখের লোকজন খায়রুজ্জামান পক্ষের ওসিকুর ফকিরকে কুপিয়ে জখম করে। নড়াইল জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর নিহত ওসিকুর ফকিরদের কয়েকটি বাড়ি ঘরে আগুন দেওয়া হয়। 
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, একপক্ষের করা মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

প্রিন্ট করুন ফটো কার্ড