আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু ও সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু নড়াইলের লোহাগড়ায় জামায়াতের মনোনয়ন বণ্টনে সিন্ডিকেট,প্রার্থী ঘোষণায় উপেক্ষিত শীর্ষ নেতা ও তৃণমূলের মত নড়াইলে পৃথক অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদ সহ দুইজন গ্রেফতার শিবির কে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল, তারাই গুপ্ত : মিয়া গোলাম পরওয়ার নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ নড়াইলে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার নড়াইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জেলেদের অনুদানের ৬০টি গরু গেল কোথায় জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছয় লেন প্রকল্প নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ নড়াইলে পুলিশের অভিযানে যুবদল নেতা সালমান হত্যা, ভাড়াটে খুনি গ্রেফতার নড়াইলে পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনের আলোচনায় এবার তহুরা খাতুনের নাম নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদারের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

নড়াইলের লোহাগড়ায় জামায়াতের মনোনয়ন বণ্টনে সিন্ডিকেট,প্রার্থী ঘোষণায় উপেক্ষিত শীর্ষ নেতা ও তৃণমূলের মত

প্রতিবেদকের তথ্য : Gramer Khobor
  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন : নড়াইলের লোহাগড়ায় জামায়াতের মনোনয়ন বণ্টনে সিন্ডিকেট,প্রার্থী ঘোষণায় উপেক্ষিত শীর্ষ নেতা ও তৃণমূলের মত

নড়াইলের লোহাগড়ায় জামায়াতের মনোনয়ন বণ্টনে সিন্ডিকেট,প্রার্থী ঘোষণায় উপেক্ষিত শীর্ষ নেতা ও তৃণমূলের মত


নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে শরিফুল ইসলাম শরিফ নামে একজন জামায়াত কর্মীকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। তিনি আওয়ামী লীগের সাবেক সক্রিয় কর্মী এবং ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমানের আত্মীয় (ভাগ্নী জামাতা)। পেশায় শরিফুল ইসলাম একজন ডিস লাইন ব্যবসায়ী। জামায়াত থেকে মনোনয়ন দেওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে শরিফুল ইসলাম শরিফের অংশগ্রহণের কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিএনপি সংশ্লি¬ষ্ট বেশকিছু আইডি থেকে এসব ছবি পোস্ট করা হয়েছে।
স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মীদের বরাতে জানা গেছে, মাত্র কয়েক বছর আগে জামায়াতে ইসলামীতে যোগদান করেন শরিফুল ইসলাম শরিফ। এর আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। জামায়াতে ইসলামীর বিগত আন্দোলন সংগ্রামে তার অংশগ্রহণের কোনো তথ্যও পাওয়া যায়নি। ছিলনা তার নামে কোনো মামলা কিংবা কারাবরণের রেকর্ড। সম্প্রতি সংগঠনের তৃণমূল এবং স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ দায়িত্বশীল নেতাদের মতামত না নিয়েই লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান কাশিপুর ইউনিয়ন জামায়াতের একটি ঘরোয়া অনুষ্ঠানে শরিফুল ইসলাম শরিফকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এতে করে অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূলের পাশাপাশি ঊর্ধ্বতন কয়েকজন দায়িত্বশীল নেতাদের মাঝেও।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা জামায়াতের একজন শীর্ষ নেতা জানান, মূলত জেলা ও লোহাগড়া উপজেলা জামায়াতের শীর্ষ দুই-তিনজন নেতার ব্যক্তিগত পছন্দে শরিফুল ইসলাম শরিফকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। সংগঠনের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্বশীলদের মতামত উপেক্ষা করে এ মনোনয়ন দেয়া হয়েছে। এতে করে সংগঠনের ঐতিহ্য নষ্ট হয়েছে। মনে হচ্ছে আওয়ামীলীগের শুন্যস্থান পূরণ করা হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের কর্মী মো: সাকিব বলেন, ডিস লাইন ব্যবসার মাধ্যমে অশ্লীলতার প্রসার ঘটে। তাছাড়া তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্তও ছিলেন, তাকে জামায়াতে ইসলামী থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া উচিত হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাদিউজ্জামান বলেন, দলীয় সিদ্ধান্তে শরিফকে মনোনয়ন দেওয়া হয়েছে। সে জামায়াতের কর্মী, আওয়ামীলীগের কোন কমিটিতে নাই।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..