আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে অ্যাম্বুলেন্স বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ আহত ৫ নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি! ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার করেছে পুলিশ ঝিনাইদহ শহরের মার্কেটগুলোতে নেই পর্যাপ্ত টয়লেট সুবিধা, ভোগান্তিতে ক্রেতারা নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ কালীগঞ্জে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার সঠিক মুল্য নির্ধারণের দাবী ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২

নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪

প্রতিবেদকের তথ্য : Gramer Khobor
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026
  • সংবাদটি দেখেছেন: 99
ছবির ক্যাপশন : নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪

নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা চারজন  গ্রেফতার। 'ইলিশের বাড়ি, চাঁদপুর' অনলাইনে এমন আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের স্বল্প মূল্যে ইলিশ মাছ দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের চারজনকে গ্রেফতার করেছে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের জাকির শেখের ছেলে আকাশ শেখ (২০), সারফারাজ মোল্যার ছেলে ফারুক মোল্যা ওরফে অনিক (২২), একই উপজেলার পাইকাড়া গ্রামের মৃত রেজাউল শেখের ছেলে লিমন শেখ (২১) এবং একই গ্রামের পলাশ মোল্যার ছেলে লিমন মোল্যা (২২)।
 ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’, অনলাইন পণ্য বিক্রয় নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যম ও স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ দেবে বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিত একটি চক্র, এমন চক্রের ক্ষপ্পরে প্রতারিত হয়ে এক ভুক্তভোগী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে অভিযোগ দায়ের করেন।
পুলিশ সুপারের নির্দেশে অনলাইন প্রতারক গ্রেফতারে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তথ্য প্রযুক্তির সহায়তায়, নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি দল অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলা থেকে অনলাইন প্রতারক চক্রের চারজন সদস্যদের গ্রেফতার করে। অভিযানে আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন ও ১৩টি অন্যের নামে নিবন্ধিত সিম ও ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।
গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে প্রতারণা করাই ছিল তাদের কাজ। তারা ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’, অনলাইন পণ্য বিক্রয়’ নামক পেইজ খুলে স্বল্প মূল্যে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। গ্রেফতার আসামিদের নামে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা  হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

প্রিন্ট করুন ফটো কার্ড